‘আ. লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে প্রতারণার নির্বাচন করতে চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ১৭:১৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:১৮

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, নির্বাচনে জন-সম্পৃক্ততা না থাকায় আওয়ামী লীগ এখন দেউলিয়া হয়ে ভোট কেনা শুরু করেছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারা জনগণের সঙ্গে প্রতারণার করে নির্বাচন সম্পন্ন করতে চায়।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব, পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জোটের নেতারা এসব কথা বলেন। রবিবার ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন তারা।

বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘জনগণ এই ডামি নির্বাচন বর্জন করেছে। এর পরে সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। বিদেশিরা এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, ‘আমরা আন্দোলনে সফল হয়েছি। আগামীকাল জনগণ ভোটকেন্দ্রে যাবে না। জনগণ ভোট বর্জন করবে।’

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, ‘এই সরকারের সময় শেষ, যেকোনও সময় তাদের পতন হবে।’

বিক্ষোভ মিছিল শেষে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ বাবলু, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
জামায়াত-এনসিপি জোট কি ভেঙে যাচ্ছে 
হরমুজ সচল রাখতে নতুন জোটের ডাক যুক্তরাষ্ট্রের, কারা থাকছে
১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের