‘লেনিন ছিলেন অসাধারণ সৃজনশীল বাস্তববাদী বিপ্লবী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ২১:১৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২১:১৮

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মানবজাতির ইতিহাসে  সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্বের মধ্যে লেনিন ছিলেন অন্যতম। তিনি মানুষের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তার বিপ্লবী মতাদর্শ ও বিপ্লবী রাজনৈতিক তৎপরতার প্রভাব হয়েছে সুদুরপ্রসারী ও বিশ্বব্যাপী। লেনিন ছিলেন অসাধারণ সৃজনশীল বাস্তববাদী বিপ্লবী।

রবিবার (২১ জানুয়ারি) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে রুশ বিপ্লব ও আন্তর্জাতিক শ্রমিক নেতা লেনিনের মৃত্যু শতবর্ষে ‘লেনিন পরবর্তী একশ বছর ও রাষ্ট্র-বিপ্লবের প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেনে।

সাইফুল হক বলেন, ‘গত একশ বছরে পুঁজিবাদ তার অবশিষ্ট উদারনৈতিক গণতান্ত্রিক চরিত্র হারিয়ে আরও স্বৈরতান্ত্রিক, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছে।’

তিনি বলেন, ‘যে পর্যন্ত শোষণ ও বঞ্চনানির্ভর নিষ্ঠুর ও অমানবিক পুঁজিতান্ত্রিক-সাম্রাজ্যবাদী ব্যবস্থা বহাল আছে, ততদিন মানুষের অধিকার ও মুক্তি অর্জনে সাম্যভিত্তিক সমাজব্যবস্থার জরুরত থাকবে। এই সংগ্রামে লেনিন,  তার বিপ্লবী চিন্তা ও কর্মযজ্ঞ থাকবে আলোকবর্তিকা হিসেবে। আন্তর্জাতিক শ্রমিকশ্রেণী তথা মুক্তিকামী মানুষের কাছে লেনিন থাকবেন অনুপ্রেরণার উৎস হিসেবে।’

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই দুই মিনিট নীরবে দাঁড়িয়ে লেনিনের বিপ্লবী স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

সভায় লেনিনের মৃত্যু শতবার্ষিকীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের