সরকার উৎখাতের রাজনীতির খেলার স্থায়ী সমাধান দরকার: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৯

বর্তমান জাতীয়-বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ আর কতদিন সরকার উৎখাতের খেলার চক্রের ভেতরে ঘুরপাক খেতে থাকবে— এটার একটা নিষ্পত্তি হওয়া দরকার।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুবজোটের জাতীয় কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে সভায় সংগঠনটির কার্যকারী সভাপতি আমিনুল আজিম বনিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ, গবেষণা হচ্ছে। ৭ জানুয়ারি নির্বাচনের সময় নির্বাচন বানচালের অপচেষ্টা, সাংবিধানিক ধারা ধ্বংস করার চক্রান্ত ব্যর্থ হয়েছে। বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা সমুন্নত রেখে নির্বাচিত সংসদ ও যথাসময়ে সংসদের কার্যক্রম চালু হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে অস্বাভাবিকভাবে সরকার অদল-বদলের যে চক্রান্ত সেই চক্রান্ত মুখথুবড়ে পরেছে, ব্যর্থ হয়েছে। সরকার উৎখাতের যুদ্ধের ভেতরে নির্বাচন সম্পন্ন করা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা- মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ও দেশের জন্য রাজনৈতিক সাফল্য। এই সাফল্যের উপর দাঁড়িয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে।

হাসানুল হক ইনু বলন, আমি মনে করি, যারা নির্বাচনের বিগত ৫ বছর ধরে সরকার উৎখাতের হুংকার ছেড়েছে, চক্রান্ত করেছে, চেষ্টা করেছে তারা তাদের লক্ষ্য হাসিলে ব্যর্থ হলেও হাল ছেড়ে দেয়নি। রাজনীতির অঙ্গনে বিএনপি-জামায়াত, কতিপয় রাজনীতিক মোল্লারা নির্বাচনোত্তর পরিস্থিতিতে আবারও সরকার উৎখাতের আওয়াজ তোলার চেষ্টা করছে।

বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশে অর্থনীতি সংকটের ভিতর দিয়ে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য, নিত্যপণ্যের বাজার  এখানও আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। নির্বাচনের আগেও নিত্যপণ্যের বাজার অস্থির ছিল, নির্বাচনের পরেও নিত্য পণ্যের বাজার অস্থির আছে এবং বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য আব্যাহত আছে। দেশের আমদানি-রফতানি খাতে বিভিন্ন রকম সমস্যা, জ্বালানি সংকট সব কিছু মিলিয়ে সরকারকে একটা গভীর অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

এরকম একটি পরিস্থিতিতে দেশ বাচাঁতে, মানুষ বাচাঁতে, অর্থনীতি বাচাঁতে হলে সবকিছুর আগে নিত্যপণ্যের বাজারকে নিয়ন্ত্রণ আনতে হবে, মূল্য স্ফীতি সহ্যের ভিতরে আনতে হবে— এটাই এ মুহূর্তে সবচেয়ে জরুরি রাজনৈতিক, অর্থনৈতিক কর্তব্য। কিন্তু নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের সরকার উৎখাতের হুংকারে— এসব জরুরি কাজ আড়ালে চলে যাচ্ছে, যোগ করেন হাসানুল হক ইনু।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের