সরকারের অধীনে নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫২

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকারের অধীনে দেশের মানুষের ভোট ও জীবন-জীবিকা যেমন বিপন্ন, তেমনি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব কোনোভাবে নিরাপদ নয়। যেকোনোভাবে ক্ষমতায় থাকার বিনিময়ে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিকিয়ে দিতেও তারা দ্বিধা করছে না।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও হাবিবুর রহমান রিজু এসব কথা বলেন।

নেতারা বলেন, জন-ম্যান্ডেটহীন এই ডামি সরকারকে বিদায় দেওয়া ছাড়া ভোটের অধিকার ও জননিরাপত্তাসহ কোনও কিছুই নিশ্চিত করা যাবে না। নেতারা দেশ ও জনগণকে রক্ষায় গণ-আন্দোলন জোরদার ও বেগবান করার ডাক দেন।

বিবৃতিতে বলা হয়, দেশের মানুষের পাশাপাশি গণতান্ত্রিক বিশ্বও এই নির্বাচনকে গ্রহণ করেনি। তাদের কূটনৈতিক দেখা-সাক্ষাৎ ও সৌজন্যমূলক কথাবার্তাকে অনির্দিষ্টকাল সরকারের ক্ষমতা থাকার লাইসেন্স হিসেবেও বিবেচনা করার অবকাশ নেই।

বিবৃতিতে সীমান্ত পরিস্থিতিতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের পাশাপাশি গত কদিনে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে। এই সীমান্তে বাংলাদেশিরা মারাত্মক নিরাপত্তাঝুঁকিতে রয়েছে।

হাজার হাজার মানুষ নিজেদের জানমাল নিয়ে বাড়িঘর ছেড়ে যাচ্ছে। সরকার মানুষের ন্যূনতম নিরাপত্তা দিতে পারছে না বলে জানান তারা।

/এনএআর/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের