সংসদে জনগণের কোনও প্রতিনিধি নেই: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৫

সংসদে কার্যত জনগণের কোনও প্রতিনিধি নেই মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ২০১৪ সালের সংসদ ছিল একটি ভুয়া সংসদ। ‘১৮ সালে একটি নিয়ন্ত্রিত সংসদ ছিল, ‘২৪ সালেও তাই। আমাদের সামনে সমস্যা আমরা জানি, এটার সমাধান কী হবে সেটাও জানি, কিন্তু কোনও কারণে আমরা সমাধান করতে পারছি না।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘একুশের চেতনায় নতুন বিপ্লব: এবার হবে জনতার সংসদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। 

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি, যেখানে আমাদের বই ছাপানোর প্রিন্টং প্রেস পর্যন্ত নেই! আজ আমাদের পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে ভারত থেকে। পাঠ্যপুস্তকের কারিকুলাম সিস্টেম কী হবে সেটাও ভারত থেকে ঠিক করে দেওয়া হয়। এই হলো দেশের অবস্থা।

এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আজ সরকার একুশের চেতনা থেকে বিচ্যুত। এই সরকার নিজেদের দুনিয়া গোছাচ্ছে আর ভারতের দাসত্ব করছে। আজ আওয়ামী সরকার সংসদে বসার জন্য সব বিরোধী দল দায়ী। এই সরকারের বিরুদ্ধে জনতার সংসদ সৃষ্টি করতে হবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, আমি ১৯৭১ আর ২০২৪ সালের মধ্যে কোনও পার্থক্য খুঁজে পাইনি। ২০২৪ সালে শেখ হাসিনা দেশের মানুষের বাকস্বাধীনতা, ভোটের স্বাধীনতাসহ সবকিছু কেড়ে নিয়েছে। দেশকে নিয়ে বঙ্গবন্ধুর যে আশা-আকাঙ্ক্ষা ছিল, শেখ হাসিনা সেই আশা-আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করেছেন।

ববি হাজ্জাজের সভাপতিত্বে সভায় আরও ছিলেন– মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলি আকন, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী প্রমুখ।

/এএজে/আরকে/এফএস/ 
সম্পর্কিত
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
পারমাণবিক ইস্যুর পরিবর্তে যুদ্ধ বন্ধেই জোর দিচ্ছে ইরান
ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় পুরোপুরি বাদ দিলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম