ঘরে-বাইরে নারীরা এখনও নিরাপদ নন: বহ্নিশিখা জামালী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মার্চ ২০২৪, ১৮:৫০আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৮:৫০

নারীনেত্রী বহ্নিশিখা জামালী বলেছেন, ‘ঘরে-বাইরে নারীরা এখনও নিরাপদ নন। তাদের প্রতি হত্যা, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এখনও অব্যাহত। সমান কাজে নারীদের সমান মজুরি নেই। স্বাধীনতার ৫৩ বছরে নারী এখনও সংবিধানে স্বীকৃত সম-অধিকার অর্জন করতে পারেনি। সংসদে সংরক্ষিত আসনে এখনও নারীদের প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা নেই।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শ্রমজীবী নারী মৈত্রীর উদ্যোগে ‘বিপন্ন দেশে বিপন্ন নারী ও মুক্তির লড়াই’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘দেশের বিপন্ন অবস্থায় নারীরা আরও বেশি বিপন্ন ও ক্ষমতাহীন। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্যোগে নারীদের বেশি মাশুল দিতে হয়। লাখ লাখ ফেরারী রাজনৈতিক সংগঠকের স্ত্রী ও শিশুরা নিদারুণ অসহায়। ভোটের অধিকার না থাকায় নারীরা আরও ক্ষমতাহীন হয়েছে; রাষ্ট্র ও সমাজে তাদের গুরুত্ব কমেছে। নারীরা ঘরে-বাইরে এখনও নিরাপদ নয়।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী