নতুন কর্মসূচি নিয়ে রাজপথে নামতে হবে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৪, ১৯:৫০আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৯:৫০

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে নামতে হবে।

শুক্রবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনের উপর দখলদার ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে গণঅধিকার পরিষদ আয়োজিত জাতীয় সংহতি সমাবেশে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের শাসকগোষ্ঠী ভণ্ডামি করছে মন্তব্য করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, সেটা নিয়ে সারা পশ্চিমা বিশ্বে তোলপাড়। ইউক্রেনের জন্য তাদের হৃদয় জ্বলে। কিন্তু ফিলিস্তিনে হামলা চালিয়ে তাদের বাড়ি-ঘর হাসপাতাল ধুলোয় মিশিয়ে দিচ্ছে এতে তাদের হৃদয় কাঁদে না। বরং তারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে। এটা তাদের ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা। এই একই ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা করছে বাংলাদেশের শাসকগোষ্ঠী। 

এসময় জাতীয় সংহতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাগপা'র সহ-সভাপতি রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
ইফতারের প্রস্তুতি নেওয়ার মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরণ, নিভে যায় দুই প্রাণ 
আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপন: নুর
‘আমি ক্ষমা প্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খান
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি