কৃষি খাতে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ বরাদ্দের দাবি

ডবাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৪, ১৮:০৬আপডেট : ১০ মে ২০২৪, ১৮:০৬

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ বরাদ্দ, কৃষি ফসলের লাভজনক দাম ও আর্মি রেটে রেশনের দাবিতে ১০-২৫ মে দেশব্যাপী দাবিপক্ষ শুরু করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। দাবিপক্ষ শেষে ২৬ মে দেশব্যাপী জেলা প্রশাসক বা ইউএনওর মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

শুক্রবার (১০ মে) কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জুলফিকার আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।

বিবৃতিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সভাপতি বজলুর রশীদ ফিরোজ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, ‘কৃষি খাত রাষ্ট্র ও সরকারের চরম অবহেলার শিকার। জিডিপিতে কৃষির অবদান ১১.২০ শতাংশ হওয়ার পরও বাজেটে তাদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হচ্ছে না। স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি খাতে বরাদ্দ ক্রমাগত কমছে।’

‘আমরা দীর্ঘদিন যাবৎ কৃষি, কৃষক ও খেতমজুরদের বাঁচাতে তথা বাংলাদেশকে বাঁচাতে জাতীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে আসছি।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী