ঢাকার বাইরে কর্মসূচি বিস্তৃত করতে চায় গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৫:৩০আপডেট : ২৫ মে ২০২৪, ১৫:৩০

ঢাকার বাইরেও সরকারবিরোধী কর্মসূচি বিস্তৃত করার চেষ্টা করছে গণতন্ত্র মঞ্চ। ইতোমধ্যে চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, বরিশালে প্রতিনিধি সভা করেছে মঞ্চ। আজ শনিবার (২৫ মে) খুলনায় হবে শেষ প্রতিনিধি সভা।

মঞ্চের নেতারা বাংলা ট্রিবিউনকে বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরিস্থিতি বেশ বদল হয়েছে। প্রতিনিধি সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা, আন্দোলনের পর্যালোচনা ও সামনের দিনের করণীয় বিষয়ে আলাপ হয়েছে।

সহযোগী সংগঠনের একনেতা মনে করেন, ‘যৌথভাবে কেন্দ্রীয় নেনেতারা উপস্থিতি কর্মীদের অনুপ্রাণিত করবে। গণতন্ত্র মঞ্চকে ঢাকার বাইরেও বিস্তৃত করার চেষ্টাও আছে।’

মঞ্চের সূত্র জানায়, চলতি বছরেই কর্মসূচিতে যাবে গণতন্ত্র মঞ্চ। বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে যুক্ত থাকলেও মঞ্চ নিজেদের উদ্যোগে সারাদেশে সভা, সমাবেশ, দুর্নীতির বিরুদ্ধে রোডমার্চ, গণমিছিলসহ নানা ধরনের কর্মসূচি নিয়ে চিন্তা-ভাবনা চলছে নেতাদের।

শনিবার (২৫ মে) দুপুরে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে খুলনার প্রতিনিধি সভার মধ্য দিয়ে দেশব্যাপী অনুষ্ঠিত প্রতিনিধি সভা শেষ হবে। এরপর আমরা ঢাকায় কনভেনশন আয়োজনসহ সভা-সমাবেশ, কীভাবে সারাদেশে আন্দোলনকে বিস্তৃত করা হবে—সে দিকে আগাবো। আমরা আলাপ-আলোচনা করছি। মঞ্চের নেতারা পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবেন।’

২০২২ সালের ৮ আগস্ট ৭টি দলের সমন্বয়ে গণতন্ত্র মঞ্চ গঠিত হয়েছিল। প্রতিষ্ঠাকালীন সাতটি দল হলো— আ স ম আবদুর রবের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য, সাইফুল হকের নেতৃত্বে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে গণঅধিকার পরিষদ, রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে ভাসানী অনুসারী পরিষদ ও  হাসনাত কাইয়ুমের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

পরে ২০২৩ সালের ৬ মে গণঅধিকার পরিষদ বিবৃতি দিয়ে মঞ্চের সঙ্গে ঐক্যবদ্ধ কর্মসূচি পালন না করার ঘোষণা দেয়। ৯ মে দলটির সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া জানান, ‘গণতন্ত্র মঞ্চ তাদের জন্য সঠিক প্ল্যাটফর্ম ছিল না।’ কিছুদিন পর রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদেও ভাঙন ধরে। বর্তমানে দলটির দুটি শাখা আছে। একটি নুরুল হকের নুরের নেত্বত্বে। অন্যটি মিয়া মশিউজ্জামানের নেতৃত্বে, যার প্রধান উপদেষ্টা রেজা কিবরিয়া।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের