তিন মাসে ৫২ লাখ বৃক্ষরোপণ করবে কৃষক লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৪, ১৩:৪৮আপডেট : ২৯ জুন ২০২৪, ১৩:৪৮

কৃষক লীগ প্রতিষ্ঠার ৫২ বছর পূর্তি উপলক্ষে চলতি বছর আষাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাসে ৫২ লাখ বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সমীর চন্দ। শনিবার (২৯ জুন) রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টর ব্রিজ লেকপাড় ও রাস্তার ধারে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ১ হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমীর চন্দ বলেন, ‘আমাদের যেমন বৃক্ষরোপণে করতে হবে, পাশাপাশি প্রতিটি বৃক্ষকে রোপণের পর নিজ সন্তানের মতো পরিচর্যা করতে হবে।’

ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অংশ নেন কৃষক লীগের সহসভাপতি আকবর আলী চৌধুরী, কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।

গত ১৫ জুন পহেলা আষাঢ় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগের উদ্যোগে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় উত্তরা ১৫ নম্বর সেক্টর ২ নম্বর ব্রিজ লেকপাড়ে রাস্তার ধারে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর এক হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি