ফিলিস্তিন ইস্যুতে শীতের শুরুতে জাতীয় সম্মেলন করবে কল্যাণ পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুলাই ২০২৪, ২১:৩৪ আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২১:৩৪

ফিলিস্তিনবাসীদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পক্ষে জাতীয় ভিত্তিতে ঐকমত্য গড়ে তুলতে শীতের শুরুতে সম্মেলন করার ঘোষণা দিয়েছেন জাতীয় কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর প্রতীক মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

রবিবার (৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত 'ফিলিস্তিনবাসী: আমরা আপনাদের পাশে আছি' শীর্ষক সেমিনারে তিনি এই ঘোষণা দেন। 

বীর প্রতীক মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আগামী তিন থেকে চার মাস পরে শীতকালের শুরুর দিকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিন নিয়ে একটি জাতীয় সম্মেলন করবো। দলমত নির্বিশেষে সবাইকে দাওয়াত দেবো। আলেম-ওলামা, ডাক্তার-ইঞ্জিনিয়ারসহ সব পেশাজীবীদের আমন্ত্রণ জানাবো। আমাদের এই সম্মেলন হবে ফিলিস্তিনবাসীদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের পক্ষে জাতীয় ভিত্তিতে ঐক্যমত গড়ে তোলার জন্য। আমরা রোহিঙ্গা সঙ্কট নিয়েও সম্মেলন করেছিলাম। তখন এবি পার্টিসহ তাদের অনেকে আমাকে সহায়তা করেছিল। আগামীতে করার সময় আমরা সহায়তা নেবো। সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম।’

বাংলাদেশের সংবিধানে বলা আছে, বাংলাদেশ পৃথিবীর যেকোনও অঞ্চলের যেকোনও ভাষার নিপীড়িত নির্যাতিত অংশের পাশে দাঁড়াবে বলে উল্লেখ করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ‘এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি নিপিড়ীত নির্যাতিত মানবাধিকার লংঘনের শিকার যে জনগোষ্ঠী, তার নাম হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনিরা শুধু মুসলমানই নন, সেখানে খ্রিষ্টানসহ অন্য ধর্মের লোকও আছে। আমরা সমগ্র ফিলিস্তিনবাসীর পাশে আছি। বাংলাদেশ কল্যাণ পার্টি জাতীয় নেতৃত্ব দেওয়ার মতো বড় কোনও পার্টি নয়। কিন্তু আমরা চেষ্টা করছি জাতির মানুষের মনের চিন্তাটা তুলে ধরতে।‘ 

কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বাংলাদেশ রিফর্ম পার্টির মহাসচিব আসাদুল্লাহ দেওয়ান ও জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হক প্রমুখ। 

/এএজে/ইউএস/
সম্পর্কিত
এমপি হওয়ায় নিজের দল হারাচ্ছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো: সৈয়দ ইবরাহিম
জয় মেলেনি ২৩ দলের কোনও প্রার্থীর
সর্বশেষ খবর
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির