এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো: সৈয়দ ইবরাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৪:১৫ আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৬:৫৯

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রথমবারের মতো এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো।

বুধবার (১০ জানুয়ারি) নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদে যান তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য হওয়ার অনুভূতি জানাতে গিয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, প্রথমবারের মতো এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতার হওয়ার মতো।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এত সংক্ষেপে তাড়াহুড়ো করে বলার প্রয়োজন নেই। পরে বলবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর আলম (ট্রাক গাড়ি) পেয়েছেন ৫২ হাজার ৯৮৬ ভোট।

/ইএইচএস/এনএআর/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৩
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
মিষ্টির আসন শূন্য ঘোষণা
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সর্বশেষ খবর
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির