রাষ্ট্র নির্মাণ আ.লীগের পক্ষে আর সম্ভব নয়: জেএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৪, ১১:৪৩আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১১:৪৩

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ‘আওয়ামী লীগ এখন আর জাতীয়তাবাদী শক্তি নয়, জাতীয়তাবাদ বিকাশের উপযোগী রাজনীতি ও রাষ্ট্র নির্মাণ আওয়ামী লীগের পক্ষে আর সম্ভব নয়। যুগের চাহিদা ও উপযোগী রাজনৈতিক দর্শন ছাড়া কোনও রাজনীতি টিকতে পারে না।’ 

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত শহীদ উদ্দিন মাহমুদ স্বপন রবিবার (৭ জুলাই) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দলীয় মতবিনিময় এসব কথা বলেন। মঙ্গলবার (৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

অনুষ্ঠানে জেএসডি সাধারণ সম্পাদক বলেন, ‘বাঙালি জাতীয়তাবাদ বিকাশের উপযোগী রাজনীতি হচ্ছে— অংশীদারত্বের গণতন্ত্র। এই নতুন রাজনৈতিক মডেল জাতীয় ঐক্য সুদৃঢ় করবে, গণমুখী শাসন ব্যবস্থা প্রবর্তন করবে, জনগণের সব অংশকে রাষ্ট্র পরিচালনায় দক্ষ করে তুলবে এবং সর্বোপরি আন্তর্জাতিক মেরুকরণে শক্তিশালী ও মর্যাদাকর ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘জাতীয়তাবাদকে বিশ্বের অন্যান্য জাতি সত্তার সমকক্ষ করতে, বাংলাদেশকে বাঙালির প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নতুন রাজনৈতিক দর্শন—অংশীদারত্বের গণতন্ত্র প্রবর্তন করা অনিবার্য হয়ে পড়েছে। এই রাজনৈতিক দর্শনের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খান। আর ঔপনিবেশিক শাসনব্যবস্থা উচ্ছেদ করে জাতীয়তাবাদ বিকাশের উপযোগী রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়নে আ স ম আবদুর রব দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন।’

‘জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য-সংস্কৃতিসহ জীবনের সব ক্ষেত্রে জাতিসত্তার উচ্চতর বিকাশের সম্ভাবনা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। পেশা ও কর্মভিত্তিক বাঙালি জাতিত্বের পরিচয় আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে। বৈশ্বিক রাজনীতির মাঝেও বাঙালি গৌরবের সাথে থাকবে তার স্বকীয় সামাজিক-সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে। এটাই হবে মূল রাজনীতি।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ জেএসডি নেতা মোহাম্মদ এনামুল হায়দার।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র জেএসডির কমিটি পুনর্গঠিত হয়েছে। সভার দ্বিতীয় পর্বে মোহাম্মদ এনামুল হায়দারকে আহ্বায়ক, শামসুদ্দিন আহমেদ শামীম, জাকির হোসেন স্বপন, তসলিম উদ্দিন খান এবং আরজু হাজারীকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট যুক্তরাষ্ট্র জেএসডি'র সাংগঠনিক কমিটি গঠন করা হয়।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের