ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি বাতিলের দাবি খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৪, ২২:৫২আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২২:৫২

ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিটসহ সব অসম চুক্তি বাতিলে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

শনিবার (১৭ আগস্ট) রাজধানীর ফেনী সমিতি মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন-২০২৪ এ প্রস্তাব তোলা হয়েছে। সেখানে ছয়টি বিষয়ে প্রস্তাব দেয় খেলাফত মজলিস।

দলটির অভিযোগ, ‘বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনার অবৈধ সরকারকে টিকে থাকতে সর্বোচ্চ মদদ জুগিয়েছে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারতের ডিপ স্টেট। নিজের ক্ষমতার স্বার্থে ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিতে এমন কোনও হীন অপকর্ম নেই, যা তারা করেনি।’

‘খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে আওয়ামী লীগ সরকারের পতনের পরও সরকার-নিয়ন্ত্রিত ভারতীয় মিডিয়া ও কিছু রাজনৈতিক দল বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক উসকানি দিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার বাংলাদেশের ছাত্র-জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর সুযোগ করে দিচ্ছে।’

অধিবেশনে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ২৩ আগস্ট শুক্রবার দেশব্যাপী সমাবেশ ও মিছিলসহ তিন মাসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় উপদেষ্টা পষিদ সদস্য মাওলানা ফেরদাউস বিন ইসহাক, ডা. আবু হোসেন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী