ঐক্য বিনষ্টকারী কাজ থেকে বিরত থাকার আহ্বান সমমনা ইসলামী দলগুলোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৮

সমমনা ইসলামী দলগুলোর নেতারা বলেছেন, সবার প্রচেষ্টার মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা সৃষ্টি এবং প্রশাসনসহ সর্বত্র গতিশীলতা ফিরিয়ে আনতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জাতীয় ঐক্য বিনষ্টকারী যেকোনও কথা ও কর্মকাণ্ড থেকে ছাত্র, রাজনীতিবিদ, সরকারসহ সব মহলকে বিরত থাকতে হবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা ইসলামী দলগুলোর বৈঠকে নেতারা এ সব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের পরিচালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নেতারা বলেন, দেশের স্থিতিশীলতা ও অভ্যুত্থানবিরোধী স্বৈরাচারী গোষ্ঠীর ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সর্তক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি জাতীয় নির্বাচনের দিকে জাতিকে এগিয়ে নিতে হবে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে।

আলোচনা সভায় আরও ছিলেন– জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা সারওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের