‘নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে আসা মন্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ১৭:২৩আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৭:২৩

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আসা বিভিন্ন মন্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএম আয়োজিত ‘ছাত্র-জনতার সংহতি সমাবেশ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে দেশের জনগণ। আমাদের প্রশ্ন, জনগণকে কি তাহলে নির্বাচনের দাবি আদায়ের জন্য আবার রাজপথে নামতে হবে? একমাত্র নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই জনগণের রায় জানা যাবে।’

তিনি বলেন, ‘সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারেনি, যা আজ শুরু হওয়ার কথা ছিল। এখন সরকার বলছে, সংস্কার নিয়ে প্রথমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। আমরাও এই দাবি জানিয়েছিলাম। দেরিতে হলেও সরকারের শুভবুদ্ধির উদয় হওয়াতে আমরা আনন্দিত। আমরা এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ দেখতে চাই না।’

গণ-অভ্যুত্থানের লড়াইয়ে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামসহ ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা কোনও দূরত্ব চাই না। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ চোরাগোপ্তা হামলার সুযোগ খুঁজবে।’

এনডিএমর ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের