সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৪, ১৮:২০ আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৮:২০

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম হাসপাতালে ভর্তি বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমে জানান, বদরুদ্দোজা চৌধুরীকে বুধবার সকালে উত্তরা মেডিক্যাল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।

জাহাঙ্গীর আলম জানান, ওই হাসপাতালের কার্ডিওলজিস্ট অপর্ণা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব এবং শায়লা চৌধুরীর তত্ত্বাবধায়নে সাবেক রাষ্ট্রপতির চিকিৎসা চলছে।

৯৫ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি আগেও একাধিকবার এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। জিয়াউর রহমান সরকারে উপ-প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

২০০১ সালের ১৪ নভেম্বর বিএনপির মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন একিউএম বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। পরে তিনি ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। বর্তমানে দলটির প্রেসিডেন্ট তিনি।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী রবিবার
বিকল্প ধারার নেতৃত্বে বদল আসছে, কাল সংবাদ সম্মেলন
বাবার জানাজায় মাহী বি চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদা বলে কিছু নাই, আল্লাহ ছাড়া কেউ মর্যাদা দিতে পারে না
সর্বশেষ খবর
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ইউনিসেফের সহযোগিতার আশ্বাস
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ইউনিসেফের সহযোগিতার আশ্বাস
এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ
এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?