‘নিত্যপণ্যের বাজার এখনও আওয়ামী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪, ১৮:০৯আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৮:০৯

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করা যাচ্ছে না। এখনও বাজার নিয়ন্ত্রণ করছে আওয়ামী সিন্ডিকেট। ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক সভায় এসব কথা বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

বুধবার (১৬ অক্টোবর) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়াসহ গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় নেতারা।

নেতারা বলেন, সাড়ে ১৫ বছরের গণতান্ত্রিক লড়াই এবং ‘২৪ এর ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর দেশের জনগণ দুর্নীতি, লুটপাট, বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। একদিকে পতিত স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা, অপরদিকে সরকারের নানাবিধ সীমাবদ্ধতা সেই প্রত্যাশাকে সংকুচিত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করা যাচ্ছে না। এখনও বাজার নিয়ন্ত্রণ করছে আওয়ামী সিন্ডিকেট। স্বৈরাচারের পতন হলেও বাজার সিন্ডিকেট এখনও আওয়ামী দোসরদের দখলে।  সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি এবং কার্যকর পদক্ষেপও নিতে পারেনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার উদ্যোগ গ্রহণ করতে পারছে না অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দুই মাসেরও বেশি সময় পার হলেও এখনও সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সক্রিয় হয়নি। সেখানেও পতিত স্বৈরাচারের দোসররা সক্রিয়।

সরকারের প্রতি অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়ে নেতারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে