লেজুড়বৃত্তি করে ক্ষমতায় যেতে চাই না: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৪, ১৯:৩৩আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৯:৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনও দলের লেজুড়ভিত্তি করে ক্ষমতায় যেতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব শক্তিতে ক্ষমতায় যেতে চায়।

শুক্রবার (৮ নভেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনে দৈনিক বাংলা রোডে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সারা দেশ থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

‘বৈষম্যবিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান রাখার’ বিষয়টি উল্লেখ করে পীর চরমোনাই বলেন, ‘ক্ষমতায় আসুক না আসুক ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তাদের সব অঙ্গ সংগঠন দেশের যেকোনও সংকট -সমস্যায় সবার আগে রাজপথে থাকবে।’

তিনি বলেন, ‘যারা বিগত ১৭ বছর দেশের মানুষের ওপর জুলুম করেছে তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এদেশে কোনও নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না।’

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান।

সমাবেশে সভাপতিত্বে করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি  আমিনুল ইসলাম।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি