সংগঠন ছাড়া জনগণের হাতে ক্ষমতা আসতে পারে না: জাতীয় মুক্তি কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৪, ০১:০৯আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৯

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর বলেছেন, জনগণের হাতে ক্ষমতা আনতে শ্রমিক-কৃষক-ছাত্র শ্রেণি-পেশার জনগণের সংগঠন গড়ে তুলতে হবে। সংগঠন ছাড়া জনগণের হাতে ক্ষমতা আসতে পারে না। ১৮ দফা কর্মসূচির ভিত্তিতে সর্বত্র সংগঠন গড়ে তুলতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় তোপখানা রোডে জাতীয় মুক্তি কাউন্সিলের জাতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন।

সংগঠনের বদরুদ্দীন উমরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অধিবেশনে জাতীয় মুক্তি কাউন্সিল থেকে ইউপিডিএফ নিজেদের প্রত্যাহার করে যে পত্র প্রদান করেছে সে প্রসঙ্গে আলোচনা হয়।

জাতীয় অধিবেশনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সারাদেশে জাতীয় মুক্তি কাউন্সিলের সাংগঠনিক অবস্থা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধিবেশনে আরও বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, সজীব রায়, ভুলন ভৌমিক, কাজী ইকবাল, ডা. আবদুল হাকিম, মজিবর রহমান, মুঈনুদ্দীন আহমেদ, আমীর আব্বাস, মিতু সরকার, নাজমুল আলম সোহাগ প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
দেম্বেলের হ্যাটট্রিকে এগিয়ে ফ্রান্স, গোলের পর লাল কার্ডে কোণঠাসা ইরাক
দেম্বেলের হ্যাটট্রিকে এগিয়ে ফ্রান্স, গোলের পর লাল কার্ডে কোণঠাসা ইরাক
হালান্ডবিহীন নরওয়ের মুখোমুখি ফ্রান্স, সেনেগাল-ইরাকের বাঁচা-মরার লড়াই 
হালান্ডবিহীন নরওয়ের মুখোমুখি ফ্রান্স, সেনেগাল-ইরাকের বাঁচা-মরার লড়াই 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি