প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী: বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ২০:৪১আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২০:৪১

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন সংবাদপত্র অফিসে হামলা; বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, ছাত্র সংঘর্ষ এবং মব ট্রায়াল, ভায়োলেন্স, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে ফিরোজ বলেন, মত এবং দ্বিমত প্রকাশে অধিকারের জন্য দেশের জনগণ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে। অথচ ঢাকায় ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভ নৈরাজ্য সৃষ্টি করা এবং বগুড়া ও রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে হামলা-ভাঙচুর করেছে একদল সন্ত্রাসী। যা ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার পরিপন্থি। এটি কোনভাবেই মেনে নেওয়া যায় না।

‘এইসব দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকারের যথাযথ ভূমিকাও দেখা যাচ্ছে না। গণঅভ্যুত্থানের পর পরই ভাস্কর্য, মন্দির, মাজার ভাঙচুরসহ মব কিলিং-এর সাথে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি অন্তর্বর্তীকালীন সরকার দিতো তাহলে দুর্বৃত্তরা সংবাদপত্রের উপর আক্রমণ করতে সাহস পেতো না।’

‘শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা পাস্পরিক সংঘর্ষ, ভাঙচুরে জড়িয়ে পড়ে শতাধিক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। এটি গভীর উদ্বেগের বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যর্থতা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’

বজলুর রশীদ বলেন, ‘যে ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উচ্ছেদের জন্য হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে জীবনবাজি রেখে লড়াই করেছে; গণঅভ্যুত্থানের পর কী এমন ঘটনা ঘটলো যে ছাত্ররা সামান্য খুঁটিনাটি ঠুনকো বিষয় নিয়ে পারস্পরিক সংঘর্ষে জড়িয়ে পড়ছে তা খতিয়ে দেখে এখনই প্রতিকারের উদ্যোগ না নিলে দেশি-বিদেশি ফ্যাসিস্টের দোসরেরা ষড়যন্ত্র-চক্রান্তের সুযোগ পাবে এবং এর ফলে গণঅভ্যুত্থানের ফসল বেহাত হওয়ার বিপদ সৃষ্টি হতে পারে।’

বিবৃতিতে ফিরোজ এইসব ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি