৩৪ বছরেও মিলন হত্যার সুষ্ঠু বিচার হয়নি: রাজেকুজ্জামান রতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১৬:০৩আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৬:০৩

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেছেন, ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন সামরিক জান্তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করেন ডা. মিলন। কিন্তু স্বৈরাচারের পতন হলেও দীর্ঘ ৩৪ বছরেও মিলন হত্যার সুষ্ঠু বিচার ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়নি।

বুধবার (২৭ নভেম্বর) ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. সামছুল আলম মিলন দিবস। এ উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ গেট সংলগ্ন শহীদ মিলনের সমাধিতে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সংলগ্ন মিলনের স্মৃতি স্তম্ভ (নিঝুম)-এ শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলিকালে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপন, মাঈন উদ্দিন চৌধুরী প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি শেষে ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভায় রতন বলেন, ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন সামরিক জান্তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করেন ডা. মিলন। তার আত্মদানের মাধ্যমে স্বৈরাচারবিরোধী আন্দোলন বেগবান হয় এবং ৬ ডিসেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সামরিক জান্তা স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে। কিন্তু স্বৈরাচারের পতন হলেও দীর্ঘ ৩৪ বছরেও মিলন হত্যার সুষ্ঠু বিচার ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়নি।

তিনি ডা. মিলনের স্মৃতি ফলকে শুধু স্বৈরাচারের গুলিতে নিহত ডা. মিলন না লিখে ‘সামরিক স্বৈরাচার এরশাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করেন ডা. মিলন’ উল্লেখ করার কথা প্রস্তাব করেন। একইভাবে ’৬৯-এর গণঅভ্যুত্থানের শহীদ আসাদ ও ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোনের গণঅভ্যুত্থানে শহীদ সাঈদ ও শহীদ মুগ্ধের খুনিদের নাম উল্লেখ করার প্রস্তাব করেন।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী