কুড়িগ্রামে জামায়াতের হামলা গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৪, ২২:৩১আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২২:৫১

কুড়িগ্রামের রৌমারীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কৃষক সমাবেশে জামায়াতের মদদে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা মনে করেন, কুড়িগ্রামে কৃষক সমাবেশে জামায়াত ইসলামের নেতাকর্মীদের হামলা ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী। 

রবিবার (১ ডিসেম্বর) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যৈর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বায়ক হাসনাত কাইয়ুম যৌথ এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। 

বিবৃতিতে বলা হয়, গত ২৯ নভেম্বর রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রামে কৃষক সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা পুলিশের উপস্থিতিতে যে হামলা চালিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এই অন্তর্বর্তী সরকারের আমলেও ২৪-এর গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদ হত্যা মামলার আইনজীবী রায়হান কবীরসহ অন্যান্য নেতাদের ওপর এই হামলা অত্যন্ত ঘৃণ্য অপরাধ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আগত গণবুদ্ধিজীবী ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ বাধা দিতে গেলে তার ওপরও হামলা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারদের পতনের পর যখন নতুন করে বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা যেখানে অত্যন্ত জরুরি, ঠিক সে সময়ে প্রশাসনের উপস্থিতিতে দলীয় কর্মসূচিতে হামলা গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য বিনষ্ট করার মতো ঘৃণ্য কাজ।’

অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তি এবং যেসব পুলিশ নিষ্ক্রিয় থেকে হামলা সংগঠিত করতে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। 

পাশাপাশি তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

/এসটিএস/এমকেএইচ/ইউএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী