দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় নাগরিক কমিটি থেকে উশ্যেপ্রু মারমাকে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির হয়ে অংশ নেওয়ায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রের বরাত দিয়ে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমা বিগত ২০২৪ সালের ৭ জানুয়ারির 'ডামি নির্বাচন'- এ তৃণমূল বিএনপি'র হয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি (জাতীয় সংসদের ২৯৮ নং আসন) থেকে প্রার্থী হয়েছিলেন। আওয়ামী ফ্যাসিবাদের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অবৈধ জাতীয় নির্বাচন জাতির সাথে প্রহসনের এক নির্মম চিত্র। এমন নির্বাচনে প্রার্থিতা করা কেউ জাতীয় নাগরিক কমিটির কোনও পর্যায়েই সদস্য হিসেবে থাকতে পারেন না।

এতে আরও জানানো হয়, কাজেই এতদ্বারা জানানো যাচ্ছে যে, ২৫/১১/২০২৪ তারিখের স্মারক নং জানাক/কে.ক.ব./২০২৪/০২ অধীনে ঘোষিত কেন্দ্রীয় সদস্য উশ্যেপ্রু মারমাকে সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ভবিষ্যতে জাতীয় নাগরিক কমিটি এ সংক্রান্ত ব্যাপারে অধিকতর সতর্কতা অবলম্বন করবে বলেও জানানো হয়।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি