জাসদ সমর্থিত ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

এসময় সংগঠনটির নেতারা বলেছেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ ‘ভাষা আন্দোলন’, ‘স্বাধিকার আন্দোলন’, ‘স্বাধীনতা সংগ্রাম’ ও ‘মুক্তিযুদ্ধের’ আপসহীন বিপ্লবী ধারা। এ ধারা ধারণ করেই স্বাধীন বাংলাদেশে শ্রেণিহীন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় জাসদ ছাত্রলীগ মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে। ৭৭ বছরের সংগ্রামে ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মী ও সদস্য আত্মবলিদান দিয়েছেন।

বক্তারা আরও বলেন, জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ সমাজ বদলের বিপ্লবী সংগ্রামের সূচনা করে। আমরা সমাজ বদল সংগ্রামের পথেই আগুয়ান আছি।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লাহ। 

এছাড়া আরও বক্তব্য দেন— সাবেক ছাত্রলীগ নেতা মোসাব্বির আহমেদ, সাইফুজ্জামান বাদশা, মোহাম্মদ মোহসীন, মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক ও আলী হাসান তরুনসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
রায়ের পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা দক্ষিণ সিটিতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’
ঢাকা দক্ষিণ সিটিতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’
পে-স্কেলের গেজেট প্রকাশ, জুলাই থেকে কার্যকর
পে-স্কেলের গেজেট প্রকাশ, জুলাই থেকে কার্যকর
প্রস্তুত থাকুন, আগামীর লংমার্চ ঢাকার দিকে: শফিকুর রহমান
প্রস্তুত থাকুন, আগামীর লংমার্চ ঢাকার দিকে: শফিকুর রহমান
পাকিস্তানে পুলিশ স্থাপনায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১
পাকিস্তানে পুলিশ স্থাপনায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ