ধনীদের ওপর কর বৃদ্ধির আহ্বান সুপ্রিম পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জানুয়ারি ২০২৫, ১৭:২৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:২৩

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘সম্প্রতি সরকার বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তা জনগণের জন্য সন্তোষজনক নয়।’

সোমবার (১৪ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ‘মূল্যস্ফীতির কারণে এবং গত বছর রাজনৈতিক পরিবর্তনের ফলে স্বাভাবিকভাবেই অর্থনীতির কিছুটা ধীর গতির কারণে জনগণকে বেগ পেতে হচ্ছে। ভ্যাট বৃদ্ধি হলে আসন্ন রমজান মাসেও এর নেতিবাচক প্রভাব পড়বে।’

সুপ্রিম পার্টি চেয়ারম্যান মনে করেন, ‘এটি ঠিক যে, বাংলাদেশে রাজস্ব আয়, ট্যাক্স-জিডিপি অনুপাত প্রয়োজনের তুলনায় নগণ্য। কিন্তু সেজন্য ভ্যাট বৃদ্ধি সমাধান নয়।’

‘বিভিন্ন বড় বড় ঋণখেলাপি, অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িতরা, কর ফাঁকি ও অর্থ পাচারকারীদেরকে আইনের আওতায় এনে জনগণের অর্থ ফিরিয়ে আনতে হবে।’

সাইফুদ্দীন আহমদ বলেন, ‘দেশে মাত্র ৪০ লাখ মানুষ আয়কর রিটার্ন জমা দেন। ধনীরা কর ফাঁকি দিয়ে অনায়াসে চলাচল করছেন। সুতরাং প্রগ্রেসিভ কর ব্যবস্থাকে যৌক্তিক করতে হবে।’

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর: জামায়াত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী