গ্লেন ম্যাক্সওয়েলের বদলি পেয়ে গেছে পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৫, ১৪:৪৬আপডেট : ০৪ মে ২০২৫, ১৪:৪৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের বদলি পেয়ে গেছে পাঞ্জাব কিংস। সংক্ষিপ্ততম ফরম্যাটে গত কয়েক মাস ধরে আলোচনায় থাকা মিচেল ওয়েনকে নিয়েছে তারা। আঙুল ভাঙায় আইপিএল শেষ হয়ে গেছে ম্যাক্সওয়েলের।

বদলি ওয়েন অবশ্য এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। চলতি মৌসুমে পেশাওয়ার জালমিতে ক্যাম্পেইন শেষ হতেই পাঞ্জাবে যোগ দেওয়ার কথা তার। তাকে ৩ কোটি ভারতীয় রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব। পেশাওয়ারের হয়ে খেলতে গেছেন বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানাও। 

পিএসএলের এই মৌসুম চলবে ১৮ মে পর্যন্ত। পাঞ্জাবের লিগ পর্যায়ের খেলাও শেষ হবে ১৬ মে। ফলে সব মিলিয়ে পাঞ্জাব প্লে-অফে যেতে পারলেই ওয়েন খেলার জন্য তখন বিবেচিত হবেন। প্লে-অফ শুরু ২০ মে। 

তাসমানিয়ার ২৩ বছর বয়সী ব্যাটার ওয়েন আলোচনায় আসেন সর্বশেষ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। সার্বিকভাবে শীর্ষ রান সংগ্রাহক ছিলেন। হোবার্ট হারিকেন্সের শিরোপা জয়ের পথে মুখ্য কারিগরও ছিলেন তিনি। ফাইনালে  ৪২ বলে করেছেন ১০৮ রানের বিস্ফোরক ইনিংস। ম্যাচসেরাও ছিলেন ওয়েন। যেখানে ১১ ইনিংসে তার সংগ্রহ ৪৫২ রান। ২০৩.৬০ স্ট্রাইক রেটে গড় ছিল ৪৫.২০। তার পর তিনি এসএ-টোয়েন্টি আর পিএসএলে খেলেছেন। 

পিএসএলেও ওয়েন পেশাওয়ারে করবিন বশের বদলি হয়ে এসেছেন। বশ পিএসএল বাদ দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতে গেছেন। যেজন্য এক বছরের নিষেধাজ্ঞাও পেয়েছেন তিনি। 

/এফআইআর/    
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?