কোন যুক্তিতে টিসিবির ট্রাক সেল বন্ধ, প্রশ্ন মান্নার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি প্রশ্ন রেখে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, কোন যুক্তিতে আপনি টিসিবির ট্রাকের পণ্য বন্ধ করে দিয়েছেন? এক কোটি পরিবারকে আপনি যদি কার্ড দিয়ে থাকেন, তাহলে ৪৪ লাখ কার্ড কোন যুক্তিতে বন্ধ করে দিয়েছেন? যেটা বন্ধ করেছেন, অবিলম্বে সেটা চালু করতে হবে।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন করে ভ্যাট আরোপের প্রতিবাদে এ সমাবেশ করা হয়।      

প্রধান উপদেষ্টার উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বৈষম্যহীন দেশ হওয়ার মতো একটা পদক্ষেপ কি গ্রহণ করেছেন? কোনও একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে, সে রকম আছে? আমরা রাজনৈতিক দল করি, তারা কিন্তু আপনাকে অযথা উত্যক্ত করি না। আমরা জানি, ৫০ বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, সে বৈষম্য একদিনে দূর করা যাবে না।’

মান্না বলেন, ‘জিনিসপত্রের দাম কমানোর বিষয়ে এই সরকারের কোনও উদ্যোগ আমরা দেখিনি। পাঁচ মাসে এই সরকারের কোনও সাফল্য নেই। অর্থনীতি নিয়ে যিনি কাজ করেন, তিনি অর্থনৈতিক কোনও গতি দিতে পারেননি। ড. ইউনূসকে খুবই সম্মান করি। কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে।’

তিনি বলেন, ‘দেশকে আমরা ভালোবাসি। সরকার কেন জিনিসের দাম কমাতে পারে না, সেটা বলতে হবে। আইনশৃঙ্খলা কেন ঠিক করতে পারছেন না। কেন পাঁচ মাসে কোনও গুণগত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, সেটা জানতে চাই, জানাতে হবে।’

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় নাগরিক সমাবেশে আরও ছিলেন– বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি