বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না: নাহিদ ইসলাম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৪

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারতকেন্দ্রিক বা পাকিস্তানপন্থি কোনও রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার ঐকমত্যের ভিত্তিতে রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণ করবো। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে নিজ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পেছনের ইতিহাসকে অতিক্রম করে একটি স্বপ্নের বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল—‘তুমি কে? আমি কে? বিকল্প! বিকল্প!’ আজ সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। 

তিনি আরও বলেন, আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে জনগণকে দুর্বল করে রাখা হয়েছিল, রাষ্ট্রকে দুর্বল করার যে ষড়যন্ত্র চলছিল—সেটি আমরা জুলাই অভ্যুত্থানে সব দলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি।

/জেডএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
গুম প্রতিরোধে স্বাধীন তদন্তসহ কার্যকর আইনের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা 
সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা গান বন্ধ করতে যায়নি, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী
সর্বশেষ খবর
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
উজবেকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
উজবেকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা