উজবেকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৬, ০১:০২আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০১:১৫

অনূর্ধ্ব ২০ দলের কোচ জেরার্ড জোন্সকে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। দেশে থাকতে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে দূরত্ব ও নানান সমস্যা তৈরি করেছিলেন ইংলিশ কোচ। এখন আগের তিক্ততা ঝেড়ে উজবেকিস্তান মিশনে পূর্ণ মনোযোগ।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলার আগে বেশ আত্মবিশ্বাসী জেরার্ড জোন্সের দল।

যশোরের শামস-উল-হুদা একাডেমিতে ৯ সপ্তাহের প্রস্তুতি নিয়ে উজবেকিস্তান গেছে বাংলাদেশ। স্থানীয় ও বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। উজবেকিস্তান ছাড়াও এই গ্রুপে আছে ভারত ও সিরিয়া।

রবিবার তাসখন্দে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোচ ভালো প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, ‘আমাদের পরিকল্পনা ছিল, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার, যা আমাদের চমৎকার একটি প্রস্তুতি দিত। দুর্ভাগ্যবশত, ভিসা-সংক্রান্ত কিছু জটিলতা ও অন্য কারণে আমাদের যাওয়া হয়নি। তারপরও প্রস্তুতিতে আমাদের ছেলেরা যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছে, তাতে আমি সত্যিই ভীষণ সন্তুষ্ট।’

স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হলেও আত্মবিশ্বাসী ইংলিশ কোচ, ‘উজবেকিস্তানকে নিয়ে আমরা প্রচুর অ্যানালাইসিস করেছি। তারা বলের ওপর নিয়ন্ত্রণ ভালো রাখতে পারে, দ্রুত কাউন্টার-প্রেস করে এবং হাই-প্রেসিং ফুটবলে অভ্যস্ত। তবে তাদের দুর্বলতার দিকগুলোও আমাদের জানা এবং আমরা সেগুলোর সুযোগ নেওয়ার চেষ্টা করবো।’

/টিএ/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উজবেকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
উজবেকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী
মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা