গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক মাজহারুলের সদস্যপদ স্থগিত

ঢাবি প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ১৮:৫৯আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৪:৫৩

ভুল তথ্য ছড়িয়ে মব উসকে দেওয়ার অভিযোগে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় অর্গানোগ্রামের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুল তথ্য ছড়িয়ে মব উসকে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হলো। তাকে কেন স্থায়ী বহিস্কার করা হবে না এ জন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/আরকে/
সম্পর্কিত
হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ 
উচ্ছেদ অভিযানে সহিংসতার অভিযোগডাকসু নেতৃত্বের বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
গণতান্ত্রিক ছাত্র সংসদ এখন এনসিপির ‘জাতীয় ছাত্রশক্তি’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি