ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ২২:৫৩আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২২:৫৩

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন-নিপীড়নের বিচার দ্রুত নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুন সই করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, এ ধরনের বর্বরোচিত অপরাধের তদন্ত দ্রুত সম্পন্ন করতে পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠন করতে হবে। ধর্ষণের শিকার ভুক্তভোগীরা যাতে নির্বিঘ্নে মামলা করতে পারেন এবং কোনও ধরনের সামাজিক, রাজনৈতিক শক্তি যাতে ধর্ষককে আশ্রয়, প্রশ্রয় দেওয়া ও প্রভাব-প্রতিপত্তির মাধ্যমে আইনের শাসনকে বানচাল করতে না পারে, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার উভয়কেই সর্বোচ্চ সংবেদনশীল ও সতর্ক থাকতে হবে। মামলার ক্ষেত্রে ভুক্তভোগীর সঙ্গে সর্বাত্মক সহানুভূতিশীল আচরণের বিষয়ে রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাষ্ট্র-প্রশাসন ও সমাজের সঙ্গে একতাবদ্ধ হয়ে এই নিপীড়ন ও ধর্ষণকামী মানসিকতাকে প্রতিরোধে বদ্ধপরিকর।

/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী