ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি খেলাফত মজলিসের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মার্চ ২০২৫, ১৫:২৩আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৫:২৩

ধর্ষণরোধ, ধর্ষকদের প্রকাশ্যে শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে দলটি। 

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলামের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ‘ধর্ষণ আজ সমাজের জন্য মারাত্মক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা শাস্তির আওতায় আসছে না।’

‘ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। পাশাপাশি, শাহবাগে পুলিশের ওপর হামলা দেশের আইন-শৃঙ্খলার ওপর চরম আঘাত। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মুফতি শারাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা শরিফুজ্জামান জসিম, হাফেজ শামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রিজওয়ান হুসাইন, জাবেদ হুসাইন, কাজী সালেহ, উবায়দুর রহমান, মিজানুর রহমান, হাবীবুল্লাহ মিসবাহ প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি