ছাত্র ফেডারেশন সভাপতিকে গ্রেফতার চেষ্টার নিন্দা গণসংহতি আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ২০:৩৯আপডেট : ১৫ মার্চ ২০২৫, ২০:৩৯

গভীর রাতে ছাত্র ফেডারেশনের সভাপতি রিচার্ডকে গ্রেফতার চেষ্টায় তীব্র নিন্দা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। শনিবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা এবং শুক্রবার গভীরে রাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে তার নিজের বাসা থেকে গ্রেফতার চেষ্টার তীব্র নিন্দা জানান নেতারা।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, গত ১১ মার্চে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্মের কর্মসূচিতে পুলিশের হামলার ১২ ছাত্রনেতাকে মামলায় জড়ানো হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর পুলিশের এই ভূমিকা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। মব সৃষ্টিকারীরা দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে বাধাগ্রস্ত করে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের জন্য জমিন প্রস্তুত করছে। জুলাই অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে দেশের পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই নাগরিকদের অধিকার আদায়ের পক্ষে থাকতে হবে। নেতারা অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এই মামলায় কাউকে হয়রানি না করার বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি