বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রধান উপদেষ্টার প্রতি বিএসপির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৬:১৭আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৬:৫৭

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। বুধবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, ‘ফিলিস্তিনের গাজায় সোমবার মধ্যরাতে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় গাজার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-লিসসহ কমপক্ষে ৫০০ জন নিহত হন। ইসরায়েলের এমন হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছে বিএসপি।’

তিনি বলেন, ‘বছরের পর বছর ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরতা ও হত্যাযজ্ঞ চলছেই। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরাইলের এই গণহত্যা নিয়ে নির্বিকার ভূমিকা পালন করছে।’

বিএসপি চেয়ারম্যান বলেন, ‘বিশ্বব্যাপী ইসলাম-ফোবিয়া রুখে দিতে এবং মুসলিম গণহত্যা ঠেকাতে অনতিবিলম্বে সব মুসলিম দেশের সমন্বয়ে নতুন করে মুসলিম জাতিসংঘ গঠন করার সময় এসেছে।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি একজন নোবেলবিজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব। সারা বিশ্বে আপনার সুখ্যাতি রয়েছে। আমরা আশা করবো, আপনার আন্তর্জাতিক ইমেজকে কাজে লাগিয়ে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করতে আপনি কার্যকরী ভূমিকা রাখবেন।’

বিবৃতিতে বিশ্বের সব মানবতাবাদী রাষ্ট্র ও বাংলাদেশের সব রাজনৈতিক দলসহ সব মহলকে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজ তোলার আহ্বান জানায় বিএসপি।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
ইসরায়েলি বাহিনীর হাতে বাড়ছে ফিলিস্তিনি শিশু-কিশোর নিহতের ঘটনা
যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যেতে অনড় নেতানিয়াহু, কুশনারের সঙ্গে দ্বন্দ্ব
সর্বশেষ খবর
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনও আইন করা উচিত নয়: আজহারুল ইসলাম
কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনও আইন করা উচিত নয়: আজহারুল ইসলাম
ভারত মণ্ডপমের ভেতরে কী আছে?
ভারত মণ্ডপমের ভেতরে কী আছে?
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে