ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে মুজিববাদের স্থান হবে না: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ২৩:১৪আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২৩:১৪

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিদায় করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচন কোথাও সেই মুজিববাদের স্থান হবে না।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটা বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিচারের আগে তো সেই প্রশ্নটিই আসে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে আহ্বান রাখবো যে, এ বিষয়েও যেন আমরা রাজনৈতিক ঐকমত্যে আসতে পারি।

তিনি বলেন, এখনও ফ্যাসিবাদী শক্তি ও তার দোসররা সমাজের নানা জায়গায় রয়ে গেছে। ফ্যাসিবাদী এই  ব্যবস্থা বদলাতে হবে। আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মধ্যে কমিটমেন্ট প্রয়োজন। আমরা মনে করি যে এখন যে পরিবেশ রয়েছে আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্য অটুট রাখতে হবে।

আমাদের প্রত্যাশা সামনে স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশ হবে। সেজন্য জাতীয় ঐক্য ধরে রেখে এগোতে হবে।

নাহিদ বলেন, জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল। গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণরাই এ দল পরিচালনা করছে। আমরা মনে করি, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের স্পিরিটটা আমরা ধারণ করবো।

/এমকে/এমএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী