জুলাই গণহত্যার বিচার দাবি ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১৬:২০আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৬:২০

জুলাই আন্দোলনে বাংলাদেশের ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার বিচার দাবি এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ ছাত্রপক্ষ’। শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স।

তিনি বলেন, গত ৭৫ বছর ইসরায়েল যুদ্ধের নামে গণহত্যা, নব্য-বর্ণবাদী আগ্রাসন, জাতিগত নিধন চালাচ্ছে ফিলিস্তিনে। ১৮ মার্চ থেকে পুনরায় শুরু হওয়া গণহত্যা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বরং যুদ্ধবিরতির নামে প্রহসন করে তা চালানো হচ্ছে। ফিলিস্তিন সংকটের সমাধান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। জাতিসংঘ ও ওয়াইসিকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে পদক্ষেপ নিতে হবে।

জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচার দাবি জানিয়ে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আকিব হাসান বলেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠককালে বলেছি, ২০২৪ সালের জুলাইয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী দমননীতি প্রয়োগ করে বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালায়। আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে– জাতিসংঘের প্রতিবেদনেও উঠে এসেছে। সে সময়ে সরকার দলীয় ছাত্র সংগঠন পুলিশের সহায়তায় ক্যাম্পাসগুলোকে রণক্ষেত্রে পরিণত করে। এ দেশের মাটিতে কোনও স্বৈরাচারের ঠিকানা হবে না। রুখে দাঁড়াবে ছাত্র-জনতার বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– কেন্দ্রীয় সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, যুগ্ম আহ্বায়ক ফওজিয়া ফারিহা করবী, সহকারী আহ্বায়ক সাইফুল্লাহ জিহাদ, সহকারী সদস্য সচিব সারাফ আনজুম বিভা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রাফিউর ফাত্তাহ, দফতর সম্পাদক সোলাইমান আল হাবিব, আহমেদ রাফি, ফারহানুল ইসলাম ইফতি প্রমুখ।

/আরকে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী