গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যর্থ: সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৫, ২০:৪৩আপডেট : ২২ মার্চ ২০২৫, ২১:১২

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। শনিবার (২২ মার্চ) বিকালে বিএসপির উদ্যোগে মিছিলটি মিরপুর-১ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিসকো সুপার মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আরও বলেন, জাতিসংঘের সনদ উপেক্ষা করে ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ডে দখলদারত্ব, নিরীহ শিশু-নারী-বেসামরিক জনগণের ওপর অবর্ণনীয় জুলুম নির্যাতন ও গণহত্যা  চালিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর নির্যাতন ও তাদের স্বাধীনতা হরণ সমগ্র মানবতার জন্য লজ্জাজনক। এক্ষেত্রে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

অন্যান্য বক্তারা বলেন, একটি মহল সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সেনাবাহিনীর বিরুদ্ধে যে কোনও অপপ্রচার ও ষড়যন্ত্র জনগণ মানবে না।

বিএসপির ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, জাতীয় স্থায়ী সদস্য ও ভাইস চেয়ারম্যান খলিফা মনির হোসেন, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, জাতীয় স্থায়ী  পরিষদ সদস্য ও দফতর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মো. শাহ আলম অভি, যুগ্ম মহাসচিব মো. সোহেল সামাদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল বারী, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন প্রমুখ।

/এমকে/এমএস/
সম্পর্কিত
বিচারপতিদের জন্য ‘রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার’ নিয়োগের নির্দেশনা চেয়ে রিট
বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সর্বশেষ খবর
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনও আইন করা উচিত নয়: আজহারুল ইসলাম
কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনও আইন করা উচিত নয়: আজহারুল ইসলাম
ভারত মণ্ডপমের ভেতরে কী আছে?
ভারত মণ্ডপমের ভেতরে কী আছে?
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে