সংস্কার প্রস্তাবনার ১১৩টি সুপারিশে একমত এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৫, ১৭:৩২আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৭:৩২

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংস্কার বিষয়ে প্রস্তাবিত ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দুপুরে দলটি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের লিখিত মতামত জমা দেয়।

পরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, ২৯টি সুপারিশে এনসিপি আংশিক একমত হয়েছে এবং যেসব প্রস্তাবে একমত নয়, তার কারণও উল্লেখ করেছে।

সংবিধান সংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব রেখেছে এনসিপি। এ বিষয়ে দলটি থেকে বলা হয়েছে, যেসব সুপারিশ সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তবে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে গণপরিষদ নির্বাচন দিতে হবে।

দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠনের পক্ষে মত দিয়েছে এনসিপি। তবে তারা বলছে, নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। ভোটারদের জানার অধিকার আছে কারা উচ্চকক্ষে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর পরামর্শ বাধ্যতামূলক না করার প্রস্তাব রেখে এনসিপি জানিয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন, তবে তা বাধ্যতামূলক হওয়া উচিত নয়।

এছাড়া এনসিপি মনে করে, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৭০ থেকে ৭৫ দিন হওয়া উচিত। তবে দীর্ঘমেয়াদে এটি আর প্রয়োজন হবে না। সংবিধানে প্রস্তাবিত সাংবিধানিক কাউন্সিল ভবিষ্যতে এই দায়িত্ব নিতে পারে।

মতামত জমা দেওয়ার সময় দলের সংস্কার সমন্বয় কমিটির সদস্য মুনিরা শারমিন, জাবেদ রাশিম, আরমান হোসাইন ও সালেউদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে