পাকিস্তানপন্থিরা প্রতিশোধ নিচ্ছে: জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ২০:০৭আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২০:০৭

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতারা বলেছেন, জাতির দুর্ভাগ্য ৫৪ বছরের মাথায় মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্তানপন্থিরা রাষ্ট্র ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নাম-নিশানা-ইতিহাস-স্মারক চিহ্ন মুছে ফেলছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত বিষয়গুলো অমীমাংসিত ও অস্বীকার করছে।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাসদ কেন্দ্রীয় কমিটি, শ্রমিক জোট, জাতীয় যুব জোট ও ছাত্রলীগ নেতারা শহীদ বেদীতে ফুল দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা, গণশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় জাসদ নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন, সর্বোচ্চ গৌরব, অহংকার ও মর্যাদার বিষয়। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ৫৪ বছর অতিবাহিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রমাণ করেছে বাঙালির স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যেমন ঐতিহাসিক ন্যায্যতা ছিল ঠিক, তেমনই স্বাধীন জাতিরাষ্ট্র ও জাতীয় বিকাশের ঐতিহাসিক সহজাত আত্মশক্তির বাংলাদেশ রাষ্ট্র ও বাঙালি জাতি নিজের মধ্যে ধারণ করে।

জাসদ নেতারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা অর্থাৎ গণতন্ত্র-সমাজতন্ত্র-ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে পরিচালিত করা সম্ভব হলে বাংলাদেশ আরও বহুগুণ অগ্রগতি-উন্নয়ন-সমৃদ্ধি অর্জন করতে পারতো। দেশের সাধারণ মানুষের মানবিক জীবনমান আরও বহুগুণ উন্নত হতো।

এ রকম পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার করে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করার জন্য সব দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি জাসদ নেতারা আহ্বান জানান।

তারা মুক্তিযুদ্ধে নির্যাতিত নারী, পুরুষ, শিশু এবং স্বজনহারাদের সমবেদনা জানাতে ১ মিনিট নীরবতা পালন করেন।

মুক্তিযুদ্ধের গণশহীদদের প্রতি শ্রদ্ধা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সম্পাদক আলী হাসান তরুন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, ছাত্রলীগ সভাপতি রাশিদুল হক ননী, যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য অংকুর, মোতালেব হোসেন প্রমুখ।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটলেন পাকিস্তানের মন্ত্রী
সর্বশেষ খবর
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
টিভিতে আজকের খেলা (১৮ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ জুলাই, ২০২৬)
রেফারিং নিয়ে বার্সেলোনার প্রেসিডেন্টের মন্তব্য ঘিরে বিশ্বকাপ ফাইনালের আগে বিতর্কের ঝড় 
রেফারিং নিয়ে বার্সেলোনার প্রেসিডেন্টের মন্তব্য ঘিরে বিশ্বকাপ ফাইনালের আগে বিতর্কের ঝড় 
সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে