এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ০০:৩৯আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০০:৩৯

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনি পরিবেশ নিয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শীর্ষ নেতারা।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এনসিপির পক্ষ থেকে ‘আগে মৌলিক সংস্কার, পরে নির্বাচন’, এই অবস্থানটি তুলে ধরা হয়। দলটির প্রতিনিধিরা নির্বাচনি সংস্কারের মাধ্যমে দেশের নির্বাচনি ব্যবস্থাকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করার গুরুত্বের কথা তুলে ধরেন। বৈঠকে নাগরিকদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানোর উপায় সম্পর্কে আলোচনা হয়। বিশেষ করে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার বিষয়টি নিশ্চিতের বিষয়ে জোর দেওয়া হয়।

আনফ্রেল তাদের চলমান কার্যক্রম তুলে ধরে জানায়, বাংলাদেশে তারা বিভিন্ন স্টেকহোল্ডারদের চিহ্নিত করার পাশাপাশি সুশীল সমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং নির্বাচনি স্বচ্ছতা জোরদার করার লক্ষ্যে স্টেকহোল্ডার ম্যাপিং ও প্রয়োজনীয়তা যাচাই (Needs Assessment) কার্যক্রম পরিচালনা করছে।

এনসিপির পক্ষে সভায় অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং মাহবুব আলম। আনফ্রেলের পক্ষে ছিলেন নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেরাথনা, প্রোগ্রাম কনসালটেন্ট মে বুথয় এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে মতবিনিময়ের বিষয়টি জানানো হয়।

/এমকে/এমএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে