‘নারী সংস্কার কমিশন ইসলামবিরোধী, অবিলম্বে বাতিল করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ এপ্রিল ২০২৫, ১৫:৩০ আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৫:৩০

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, নারী সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন ইসলামবিরোধী। তাই অবিলম্বে তা বাতিল করতে হবে। তিনি ইসলামী ব্যক্তিত্বদের দিয়ে নতুন কমিশন গঠনের প্রস্তাব দেন।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিল এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিস আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমদ আবদুল কাদের বলেন, নারী সংস্কার কমিশন যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার প্রস্তাব দিয়েছে। যা আমাদের মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা তাদের পুনর্বাসন চাই। তাছাড়াও মিরাস আইন নিয়ে তাদের দাবিও আপত্তিজনক। তিনি এ কমিশন বাতিলে গ্রামে-গঞ্জে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

একইসঙ্গে ভারতে ওয়াক্ফ আইন পুরোপুরি বাতিল ও গাজায় গণহত্যা বন্ধেরও দাবি জানান তিনি।

খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আজিজুল হক কাসেমীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন— কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা আহমেদ আলী কাসেমী ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী প্রমুখ।

এছাড়াও ভারতসহ বিভিন্ন দেশে মুসলিম নির্যাতনের প্রতিবাদে একই সময়ে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ ও মৌলিক বাংলা দল নামের দুটি সংগঠন।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
‌ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
‘জ্ঞানেশ কুমার গদি ছাড়ো’, ককরোচ পার্টির ‘চপ্পল বিক্ষোভে’ যোগ দিলেন ধ্রুব রাঠি-প্রকাশ রাজ
সর্বশেষ খবর
পাঠাও ব্যবহারকারীদের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চেয়ে হ্যাকারদের হুমকি
পাঠাও ব্যবহারকারীদের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চেয়ে হ্যাকারদের হুমকি
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর, ২০২৬)
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’