আমরা ঢালাওভাবে নারীনীতির বিরোধিতা করি না: খতমে নবুওয়ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৪

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান ও মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, আমরা ঢালাওভাবে নারী-নীতির বিরোধিতা করি না। তবে কোনও নীতি ইসলাম ও মানবতার পরিপন্থি হলে তা বরদাশত করা হবে না।  

শুক্রবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামবিরোধী ও নৈতিকতাবিরোধী প্রস্তাবনাগুলো দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ৯০ শতাংশ মুসলমানের এ দেশে পশ্চিমা অপসংস্কৃতির এজেন্ডা কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, সংস্কার কমিশনের উচিত ছিল, পতিতাবৃত্তি নির্মূলের প্রস্তাবনা দেওয়া। কিন্তু তারা তা না করে পতিতাদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতির দাবি করে নারী জাতিকে অবমাননা করেছে। এই দুঃখজনক ও লজ্জাজনক প্রস্তাবনার বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে রুখে দাঁড়াতে হবে।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী