‘আমলা নির্ভরতার কারণে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ১৫:৩৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৫:৩৪

আমলা নির্ভরতার কারণে তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রবিবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন আয়োজিত কাউন্সিলর সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশের প্রত্যেকটি প্রশাসনিক সার্ভিস ভেঙে গেছে। ৭১ সালেও এভাবে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে যায়নি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ২ দশমিক ০ করার কথা ছিল, সরকারের পক্ষ থেকে সে উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমলা নির্ভরতার কারণে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে।

তিনি বলেন, সরকারি আমলারা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী। তার জন্য কোনটা প্রযোজ্য আর কোনটা প্রযোজ্য না, সেটা যাছাই-বাছাই করার ক্ষমতা তাদের নেই। পুরাতন কর্মচারীরা আওয়ামী দোসরদের সামনে রেখে ঠিকাদারি ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, নাগরিকদের রাষ্ট্রই কিন্তু বাংলাদেশ। নির্বাচিত কাউন্সিলররা কেবল নাগরিক নন, তারা এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সুতরাং তাদের কাউন্সিলর পদ কেড়ে নেওয়ার মাধ্যমে সম্মানও কেড়ে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, তারা যেন এই চুক্তি সংশোধন করে। যৌক্তিক বাছাই করে কাউন্সিলরদের নিয়োগ দেওয়া হোক।

বাংলাদেশ সিটি কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এসময় বিভিন্ন এলাকার পদবঞ্চিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী