চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সাইফুল হকের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ১৯:৫৯আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৯:৫৯

ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে রবিবার ((২৭ এপ্রিল) বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাদারণ সম্পাদক সাইফুল হকের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত  ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আরও অংশ নেন পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান  বহ্নিশিখা জামালী, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক।

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ এশিয়া ব্যুরোর ডিরেক্টর জেনারেল পেং জিউবিনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা এই বৈঠকে অংশ নেন।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির সম্পাদক সাইফুল হক বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার চীনের সরকার ও পার্টিকে শুভেচ্ছা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতে শিল্প, কৃষি, বাণিজ্য, অবকাঠামো,  শিক্ষা, চিকিৎসা, পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনের আরও সক্রিয় ভূমিকা গ্রহণের আহবান জানান।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ চীনবিরোধী কোনও তৎপরতায় কাউকে বাংলাদেশকে ব্যবহারের সুযোগ দেবে না।

তিনি আশাবাদ প্রকাশ করেন যে, আগামীতে উভয় পার্টির মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি