একটি দলের চাঁদাবাজির কারণে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ২২:৩৬আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২২:৩৬

একটি রাজনৈতিক দলের চাঁদাবাজির কারণে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন বলেছেন, ‘চাঁদাবাজি ও সন্ত্রাস তাদের অস্তিত্বের অংশ হয়ে গেছে। তা অবিলম্বে বন্ধ করতে হবে।’

তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ দলীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে চাঁদাবাজি করেছিল, বর্তমানেও একইভাবে চাঁদাবাজি চলছে।’ তা বন্ধে তিনি অবিলম্বে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানান।

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর দোলাইরপাড় গোলচত্বরে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ ও চাঁদাবাজি বন্ধের দাবি’তে মশাল মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলে এনসিপির শ্যামপুর ও কদমতলী থানার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ছাড়াও বক্তব্য দেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার, কেন্দ্রীয় নেতা আসাদ বিন রনি, রাকিব হোসেন, খান মুহাম্মদ মোরসালীনসহ শ্যামপুর ও কদমতলী থানা শাখার নেতাকর্মীরা।

যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যদি গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারে, তাহলে অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত। যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম, আমরা সেই সরকারকে ক্ষমতায় দেখতে চাই। অক্ষমদের নয়।’

এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামপুর-কদমতালী থানার নেতা হাসানুল ইসলাম রায়হান, সাদিকুল ইসলাম, রবিউল ইসলাম  খোরশেদ আলম, ইসমাইল হোসেন ও মোহাম্মদ রায়হান প্রমুখ।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস