এনসিপি আইনজীবী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ০১:১৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০১:১৪

জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সহায়তা প্রদান, আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং রাজপথে সক্রিয় অবদান রাখা আইনজীবীদের সুসংগঠিত করতে ‘এনসিপি আইনজীবী উইং’ গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
 
রবিবার (২৭ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপি আইনজীবী উইং স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় রাজনৈতিক প্রক্রিয়ায় আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশব্যাপী আইনজীবী সমিতিগুলোতে কাজ করবে।

জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে ভুক্তভোগীদের সার্বিক সহায়তা প্রদান এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনজীবী হিসাবে ভূমিকা পালন করা হবে এই উইংয়ের অন্যতম প্রধান কাজ। জাতীয় নাগরিক পার্টি– এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে নিম্নোক্ত আইনজীবী উইং প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

এনসিপি আইনজীবী উইং প্রস্তুতি কমিটি

কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সাকিল আহমাদ, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, খালেদ সাইফুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, সালেহ উদ্দিন সিফাত, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সদস্য অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আলী নাছের খান, অ্যাডভোকেট মনজিলা ঝুমা, অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী, অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, অ্যাডভোকেট মো. ছেফায়েত উল্যা ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের। 

/এমকে/ইউএস/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি