করিডোর দেওয়ার মতো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নাই: জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৮:৩৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৮:৩৫

দেশ-বিদেশের গণমাধ্যমে প্রকাশিত ‘বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমানের রাখাইন প্রদেশের আরাকান আর্মীর জন্য তথাকথিত মানবিক করিডোর দেওয়ার’ সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি। বুধবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করে, করিডোর দেওয়ার মতো জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অবৈধ অন্তর্বর্তী সরকারের নাই। 

জাসদের বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সেই ‘মেটিক্যুলাস ডিজাইনে’ জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। জাসদের বিবৃতিতে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তার প্রশ্নে দেশপ্রেমিক সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি