কারা হেফাজতে ইমাম রইস উদ্দিনের মৃত্যুতে এনসিপি’র নিন্দা ও প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ০৮:৫৩আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:৫৩

কারা হেফাজতে গাজীপুর সিটির হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের খতিব রইজ উদ্দিনের মৃত্যুর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

সোমবার (৪ মে) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৭ এপ্রিল ইমাম রইস উদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতে মব ভায়োলেন্সের মাধ্যমে বর্বর নিপীড়ন চালানো হয় এবং তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ভুক্তভোগীকে পুলিশে সোপর্দ করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারা হেফাজতে ভোর ৪টায় তার মৃত্যু হয়। রাষ্ট্রীয় হেফাজতে থাকাকালীন এমন মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যা মৌলিক মানবাধিকার হরণ, ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা এবং মানবিক মর্যাদা লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টি- এনসিপি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এতে বলা হয়, আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা গেছে, ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ৬ দিন পরও তার স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত অভিযুক্ত কাউকেই আইনের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এনসিপি মনে করে, একজন ব্যক্তি যত গুরুতর অপরাধেই অভিযুক্ত হোক না কেন, তার নিরাপত্তা ও জীবনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্বা।

রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ ধরনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি এবং মব ভায়োলেন্সের প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। যেকোনও অভিযোগের ভিত্তিতেই মব ভায়োলেন্সের মাধ্যমে একজন নাগরিকের জান ও মালের ক্ষতিসাধন করা অথবা প্রাণহানি ঘটানো কোনোভাবেই কাম্য নয়। 

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় পুলিশের অপেশাদার আচরণের ফলে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে নাগরিক অধিকার ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পুলিশি ব্যবস্থার সংস্কারই যে অন্যতম গুরুত্বপূর্ণ এ ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে এনসিপি।

ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানানো হয় বিবৃতিতে।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আসকের নিন্দা
পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের
সর্বশেষ খবর
সায়েদাবাদে দোকান ঝাড়ু দেওয়া নিয়ে ২ নারীর বিবাদ, মারামারিতে একজনের স্বামীর মৃত্যু
সায়েদাবাদে দোকান ঝাড়ু দেওয়া নিয়ে ২ নারীর বিবাদ, মারামারিতে একজনের স্বামীর মৃত্যু
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ইসলাম
ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ইসলাম
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ