অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ২১:৪৭আপডেট : ০৩ মে ২০২৫, ২১:৪৭

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচারের কথা বললেও বাস্তবে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদের রক্তের সঙ্গে যারাই বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

শনিবার (৩ মে) দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ‘মানবিক করিডোর’ চালুর আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়নি। ফলে সরকারের কিছু উপদেষ্টা ও আমলা অপতৎপরতার মাধ্যমে সরকারকে বিতর্কিত করছে।

সভায় সভাপতিত্ব করেন নগর সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁইসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনায় আগামী ২৭ জুন ঢাকা মহানগর কাউন্সিল ২০২৫ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি